Sylhet Today 24 PRINT

বিপুল ভোটে জয় পেলেন শিরীন শারমিন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৮

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে প্রিজাইডিং অফিসার এনামুল হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

এই কেন্দ্রের ১০৭ টি কেন্দ্রে তিনি পেয়েছেন দুই লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.