Sylhet Today 24 PRINT

উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে: ভারতীয় পর্যবেক্ষক

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৮

উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় পর্যবেক্ষকদল।

রোববার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে সরকারের অস্থায়ী মিডিয়া সেন্টারে ভারতের তিন সদস্যের পর্যবেক্ষক দলের মুখপাত্র আরিজ আফতাব একথা বলেন।

তিনি বলেন, ‘বিভিন্ন এলাকায় আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি। নির্বাচন কমিশন সুশৃঙ্খল ও পরিশীলিতভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছে। উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ভোট হয়েছে।’

আরিজ আফতাব বলেন, ‘বাংলাদেশ ও ভারতের নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতা এবং উষ্ণ সম্পর্ক রয়েছে। দু’দেশের নির্বাচন কমিশনের মধ্যে নিয়মিত যোগাযোগও হয়। সে কারণেই এই নির্বাচন পর্যবেক্ষণে আমরা এসেছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.