Sylhet Today 24 PRINT

৩ জানুয়ারি নতুন এমপিদের শপথ

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৯

আগামী ৩ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা শপথ নেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (১ জানুয়ারি) সচিবালয়য়ে গণমাধ্যম কেন্দ্রে ডিএসআরএস সংলাপে এ তথ্য জানান তিনি।

হাসানুল হক ইনু বলেন, আগামীকাল ২ জানুয়ারি গেজেট প্রকাশ হবে।

তথ্যমন্ত্রী বলেন, মহাজোট বিপুল ভোটে জয়লাভ করেছে। এটি নিশ্চিত যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে। মহাজোট মানুষের জোট। শয়তান বা ফেরেশতার জোট নয়। তাই চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.