Sylhet Today 24 PRINT

আমাদের দেশ, আমাদের আইন মোতাবেক চলবে: ইমরান আহমদ

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ডিসেম্বর, ২০২৩

আমাদের দেশ, আমাদের আইন মোতাবেক চলবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সিলেট -৪ আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের দেশ আমাদের আইন মোতাবেক চলবে, অন্য কোনো দেশের আইন মোতাবেক চলবে না। আমরা এখন কোন কলোনির বা কোনো দেশের নয়।

তিনি বলেন, তার আসন সিলেট-৪ এ ভোটার উপস্থিতি নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বিরোধীদের কর্মকাণ্ড ও আতঙ্ক ছড়ানোর কারণে ভোটার উপস্থিতি কিছুটা কমতে পারে, তবে এর মানে এই নয় যে ভোটাররা কেন্দ্রে যেতে চায়না, ভোটাররা কেন্দ্রে যেতে চায়। এই হিসাবেই আওয়ামীলীগ কাজ করছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.