Sylhet Today 24 PRINT

সিলেটে যাচাই-বাছাই শেষে প্রার্থিতা ফিরে পেলেন দুইজন

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা সিলেট-১ ও সিলেট-৫ আসনের আরও দুই প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে  প্রার্থিতা ফিরে পান এই দুই প্রার্থী।

প্রার্থিতা ফিরে পাওয়া দুইজন হলেন, সিলেট-১ আসনের ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমেদ এবং সিলেট-৫ আসনের তৃণমূল বিএনপির কয়সর আহমেদ কাওসার।

এর আগে রোববার সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মনোনয়ন পত্র স্থগিত করা হয়।

পরে আজ যাচাই-বাছাই শেষে এই দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.