Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার-৪ আসনে ১ জনের মনোনয়নপত্র বাতিল

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০৪ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসেেন ৬ জন প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করছেনে রিটার্ণিং অফিসার।

সোমবার বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনের বৈধ প্রার্থীর নাম ঘোষণা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসার ড. উর্মি বিনতে সালাম।

মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ঘোষণাকৃত বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: মোস্তান মিয়া, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, বাংলাদশে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আব্দুল মোহিত হাসানি ও ইসলামী ঐক্যজোটরে মনোনীত প্রার্থী মো: আনোয়ার হোসাইন। একটি খেলাপী ঋনের জামিনদাতা হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে জাকের পার্টির মনোনীত প্রার্থী মুহিবুর রহমান আজাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.