Sylhet Today 24 PRINT

সম্পদের দ্বিগুণ ঋণ ব্যারিস্টার সুমনের

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০২৩

হবিগঞ্জের হবিগঞ্জ-৪ আসনে আলোচিত প্রার্থী স্বতন্ত্র হিসেবে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত।

যিনি ইতোমধ্যে নৌকার প্রার্থীকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। আর মাধবপুর-চুনারুঘাটের এ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

তার নিজের যেমন আছে সম্পদ, তেমনি ঋণের পরিমাণও বিপুল। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগৃহীত হলফনামা (ব্যক্তিগত তথ্য) যাচাই করে দেখা যায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ বেশি ঋণের পরিমাণ।

তার আয় ও সম্পদ দেখানো হয়েছে ২৫ লাখ ৯১ হাজার টাকার। এরমধ্যে আইন পেশা থেকে তার বার্ষিক আয় সাত লাখ ৫০ হাজার টাকা। নগদ আছে ১১ লাখ ৬১ হাজার, স্বর্ণ ও মূল্যবান ধাতু পাঁচ লাখ, ইলেকট্রনিকস সামগ্রী এক লাখ ৬০ হাজার এবং আসবাবপত্র ২০ হাজার টাকার। কিন্তু তার ঋণ রয়েছে ৫০ লাখ টাকা। পূবালী ব্যাংকে ৪০ লাখ আর সাউথ ইস্ট ব্যাংকে ১০ লাখ টাকা ঋণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.