Sylhet Today 24 PRINT

মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপলি শুনানিতে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এর আগে ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করে মাহি বি চৌধুরী।

তিনি ২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিকল্পধারার হয়ে মুন্সীগঞ্জ-১ আসন থেকে মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.