Sylhet Today 24 PRINT

প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি, বললেন সততা প্রতিদান পেলাম

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০২৩

প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশনকে বিশ্বাস করতে শুরু করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি বলেন, জেদ একদম পূরণ হয়েছে। আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম এবং আজকে সেটারই প্রতিদান পেলাম। আমার শতভাগ বিশ্বাস এ নির্বাচন কমিশনের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহি বলেন, এবারে নির্বাচনে আমার আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে। কারণ সেখানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। এলাকার লোকজনই আমাকে জোর করে বলেছেন, না আপনাকে নির্বাচন করতে হবে। কারণ তারা জানে আমি একজন মাঝি, যদিও আমি নৌকা পাইনি এখনো। তারা আমাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। তারা চায় আমি বিপুল ভোটের মাধ্যমে জিতে নৌকার মাঝি হই। তারা আমাকে খুব করে চায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.