Sylhet Today 24 PRINT

প্রার্থিতা ফিরে পেলেন সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. দুলাল

নিজস্ব প্রতিবেদক |  ১২ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

সিলেট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছিলেন তিনি।

যাচাই-বাছাইয়ের পর সেটি বাতিল করেন সিলেটের জেলা প্রশাসক। অবশেষে আপিলে তার মনোনয়নপত্র বৈধ হল।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) আপিল শুনানির তৃতীয় দিনে সকাল ১১টায় ডা. দুলালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল নিজেই।

এর আগে গত ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বাতিল করেন সিলেটের জেলা প্রশাসক। জানানো হয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি যেসব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছিলেন, সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি।

মনোনয়নপত্র বাতিলের পর গত নির্বাচন কমিশনে আপিল করেন ডা. দুলাল। প্রার্থিতা ফিরে পেলেন আপিল শুনানির তৃতীয় দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.