Sylhet Today 24 PRINT

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৬১ জন

সিলেটটুডে ডেস্ক: |  ১২ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির তৃতীয় দিনে ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল নামঞ্জুর হয়েছে ৩৫ জনের।

২ জন প্রার্থীর আপিলের সিদ্ধান্ত অপেক্ষায় রাখা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এ কার্যক্রম শুরু হয়।

আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় দেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.