Sylhet Today 24 PRINT

নির্বাচনী দায়িত্বে ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সময় নির্বাচনী অপরাধ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দিয়েছে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

এ আদেশে কোন এলাকায় কোন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন তা উল্লেখ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের ৬৫৩ জনকে নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা বিচারক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় ৩০০ নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুই দিন অর্থাৎ আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

আদেশের অনুলিপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সব জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা বরাবরে অনুলিপি পাঠানো হয়েছে।

বর্তমানে নির্বাচনের আগে অনিয়ম নিষ্পত্তির জন্য সারা দেশের ৩০০ আসনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দিয়ে গঠিত অনুসন্ধান কমিটি দায়িত্ব পালন করছেন।

প্রতিটি আসনে সেই জেলার সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজদের দায়িত্ব দিয়ে এ অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.