Sylhet Today 24 PRINT

সিলেট-৬ আসনে কে কোন প্রতীক পেলেন

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ডিসেম্বর, ২০২৩

৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ (নৌকা), তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব সেলিম উদ্দিন (লাঙল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা (ছড়ি), ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান (মিনার), এবং স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ঈগল প্রতীক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.