Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন মঙ্গলবার দুপুর গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে গণসংযোগ করেছেন।

এসময় সরওয়ার হোসেন ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করে সরওয়ার হোসেন বলেন, আনুষ্ঠানিক গণসংযোগের প্রথম দিনেই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি আগামী ৭ জানুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে সবাই ঈগল প্রতীকে ভোট দেবেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে প্রশাসনের সহযোগিতার আশ্বাস পেয়েছি। আশা করছি প্রশাসন সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন।

গণসংযোগে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য আব্দুল হান্নান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পানি বিষয়ক সম্পাদক জামিল আহমদসহ শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.