Sylhet Today 24 PRINT

বিকেলে ৬ জেলায় নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন শেখ হাসিনা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ছয় জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য দেবেন।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন তিনি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার বিকাল ৩টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ৬ জেলার নির্বাচনী ভার্চুয়াল জনসভায় অংশগ্রহণ করবেন।

তিনি পর্যায়ক্রমে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরগুনা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন।

এই ভার্চুয়াল জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে, বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৫ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.