Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগের যেসব উপজেলায় ব্যালট যাবে হেলিকপ্টারে

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের মধ্যে দুটি জেলার ১০টি উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরমধ্যে সুনামগঞ্জের ৭টি ও হবিগঞ্জের ৩টি উপজেলা রয়েছে। এসব দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে ভোটের ব্যালটসহ অন্যান্য উপকরণ পাঠানো হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের জারি করা পরিপত্র থেকে এই তথ্য জানা গেছে।

সিলেট বিভাগের দুই জেলা ছাড়া দেশের আরও ২৩টি জেলার ৬২টি উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা করেছে মন্ত্রণালয়।

সিলেটের দুইটি জেলার মধ্যে রয়েছে- সুনামগঞ্জের দোয়ারা বাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর; হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই (হাওড় বেষ্টিত)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.