Sylhet Today 24 PRINT

শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০২৩

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের প্রার্থিতা বাতিল চেয়ে হাই কোর্টে রিট করা হয়েছে।

হলফনামায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় ওই আসনের ভোটার নাসরিন খানম এ রিট করেন।

বুধবার (২৭ বুধবার) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাই কোর্ট বেঞ্চে রিটটির শুনানি শুরু হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি রিটের বিষয়টি জানিয়েছেন।

এর আগে, শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। তার এই আবেদন নামঞ্জুর করে শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন(ইসি)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.