Sylhet Today 24 PRINT

অবশেষে প্রতীক পেলেন মুহিব

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ডিসেম্বর, ২০২৩

উচ্চ আদালতের নির্দেশের পর অবশেষে প্রতীক পেয়েছেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান।

 নির্বাচন কমিশনের মুহিব ট্রাক প্রতীকই চেয়েছিলেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে সেটি তাকে বরাদ্দ দিয়েছে ইসি।

মুহিবকে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।

বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে মেয়র পদ থেকে  মনোনয়নপত্র জমা দেওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়। ইসিতে আপিলেও নামঞ্জুর হয় তার মনোনয়ন। পরে আদালতের শরণাপন্ন হলে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। তবে মনোনয়নপত্র বৈধ হলেও তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি।

প্রতীক বরাদ্দ দেওয়ার দাবিতে সমর্থকদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন মুহিবুর রহমান। এরপর তাকে প্রতীক বরাদ্ধ দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.