Sylhet Today 24 PRINT

ভোটের দিন গণপরিবহন চলবে: সচিব

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০২৪

ছবি : সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের যাতায়াত সুবিধা নিশ্চিত করার জন্য ভোটের দিন গণপরিবহন, প্রাইভেটকার, সিএনজি ও অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, তবে পূর্বের ন্যায় এবার মোটরসাইকেল ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। শীগ্রই এই বিষয়ে নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.