Sylhet Today 24 PRINT

যুবলীগের প্রত্যেক কর্মীকে ২০জন করে ভোটার নিয়ে কেন্দ্রে যেতে হবে: মাধবপুরে পরশ

মাধবপুর প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০২৪

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, এবারের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার জন্য বড় চ্যালেঞ্জ। জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য দেশি ও বিদেশি কিছু যড়যন্ত্রকারীরা যড়যন্ত্র করে যাচ্ছে। তাই যুবলীগের কর্মীদের আত্মতুষ্ঠ হওয়ার সুযোগ নেই। আমাদের কিছু কাজ আছে।

তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্টু, গ্রহণযোগ্য ও অংশমূলক করার জন্য ৭ জানুয়ারি প্রত্যেক যুবলীগের কর্মীকে ২০জন করে ভোটার সঙ্গে নিয়ে ভোটের কেন্দ্রে যেতে হবে।

তিনি মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর সদরে কিবরিয়া স্কোয়ারের সামনে পথসভায় হবিগঞ্জ-৪ আসনে নৌকার কান্ডারী বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলীর সমর্থনে যুবলীগ আয়েজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, কাউকে বাঁধাও দিবেন না। জননেত্রী শেখ হাসিনা বলেছেন কোন প্রকার সংঘাত, হট্টগোল বরদাস্ত করা হবে না। এ ক্ষেত্রে জিরো টলারেন্স। সম্পূর্ণ রুপে যেকোন ধরনের সংঘাত পরিহার করতে হবে। সংঘাত হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

তিনি নেতাকর্মীরা সাধারণ ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার দ্বায়িত্ব নিতে বলেন। তিনি আরও বলেন, হবিগঞ্জের মানুষ ভোটকে ভালবাসে। সব সময় নৌকা মার্কায় ভোট দিয়ে আসছে। এ জন্য হবিগঞ্জ ২য় গোপালগঞ্জ বলা হয়। তাই আসন্ন নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত হবিগঞ্জ-৪ আসনে নৌকার কান্ডারী মাহবুব আলীকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

যুবলীগ মাধবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ফারুক পাঠানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ আসনে নৌকার মনোনীত প্রার্থী এড.মাহবুব আলী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোয়াদার সৈকত, হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা যুবলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত মাধবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.