Sylhet Today 24 PRINT

শেখ হাসিনা কোনদিন দেশকে বিকিয়ে দেবে না: ড. মোমেন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০২৪

“বিশ্বের বুকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল, বিকাশমান, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতৃত্বে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। শেখ হাসিনা তার জীবন থাকতে এ দেশকে কোনদিন বিকিয়ে দেবে না।

বুধবার সন্ধ্যায় সিলেট নগলীর  ৫ নং ওয়ার্ডে অনুষ্ঠিত জনসভায় এ কথা বলেন সিলেট -১ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন ।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে সিলেটে রাস্তাঘাট, রেলওয়ে, বিমানবন্দর, হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন  সেক্টরের কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন সাধন হয়েছে। সিলেট নগরীতে নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য  ইতোমধ্যে প্রায় দেড় হাজার কোটি প্রকল্প গৃহিত হয়েছে। আমরা সরকার গঠন করলে ভবিষ্যতে সিলেটের উন্নয়নের জন্য আরো প্রকল্প হাতে নেয়া হবে। সিলেটে আবিস্কৃত প্রাকৃতিক গ্যাস সিলেটের মানুষ  যাতে পায় সে ব্যবস্থাও করা হবে ।

দেশের মঙ্গল, অগ্রগতি, উন্নয়নের ধারাবাহিতকতা রক্ষার জন্য আগামী ৭ জানূয়ারী দলে দলে ভোট প্রদানের আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।

আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য নুরুল ইসলামের সভাপতিত্বে ও জাকারিয়া হোসেন জাকিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বর্ষীয়ান রাজনীতিবীদ লোকমান আহমদ, সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ,  জেলা আওয়ামী লীগের ত্রাণ ও  সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক  জুবের খান,  সৈয়দ মাহমুদুর রহমান, শাকিল তালুকদার, রিপন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে কোরান তেলওয়াত করেন আব্দুল হাসান চৌধুরী ও সঙ্গীত পরিবেশন করেন জুলহাস মিয়া ও তার দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.