Sylhet Today 24 PRINT

সাকিবের পক্ষে প্রচারণায় মাঠে জাতীয় দলের ক্রিকেটাররা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০২৪

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষে মাঠে নেমেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে শহরের ঢাকা রোড, একতা কাঁচাবাজার ও ভায়না এলাকায় বিভিন্ন সময় সাকিবের নির্বাচনী প্রচারণায় সাকিবের পক্ষে নৌকার প্রচারপত্র বিতরণ ও নৌকার পক্ষে ভোট চান ক্রিকেটার সৌম্য সরকার, নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, মুক্তার হোসেন, রনি তালুকদার, আবু হায়দার রনি ও সাদমান ইসলাম জনি তালুকদার, সাগর ও আজমির।

এর আগেও তার নির্বাচনি প্রচারণায় বিভিন্ন সময় মাগুরায় এসেছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, কোচ ও জাতীয় দলের সাবেক ফুটবলাররা।

মাগুরা-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাকিব আল হাসানসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্য প্রার্থীরা হচ্ছেন জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন (ডাব), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর কে এম মোতাসিম বিল্লাহ (টেলিভিশন) ও তৃণমূল বিএনপির সনজয় কুমার রায় রনি (সোনালী আঁশ)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.