Sylhet Today 24 PRINT

নিজেকেই ভোট দিতে পারবেন না শমশের মুবিন!

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জানুয়ারী, ২০২৪

সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন দলটির  চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী। প্রথমবার প্রার্থী হয়েও মূল প্রতিদ্বন্দ্বিতায় উঠে এসেছেন তিনি। যদিও নিজেকেই ভোট দিতে পারবেন না শমসের। কারণ শমসেরের ভোট তার নিজের আসনে নেই।  

জানা গেছে, তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মুবিন চৌধুরীর ভোট সিলেট ১-আসনে। নগরের আম্বরখানা এলাকায় তার ভোট। রোববার সকালে আমম্বরখানা গার্লস হাই স্কুল এন্ড কলেজে তিনি নিজের ভোট প্রদান করবেন বলে জানা গেছে।


এদিকে সিলেট-৬ আসনে শমশের মুবিন ছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী সাবেক এমপি সেলিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামীলীগের সাবেক সভাপতি সরোয়ার হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.