Sylhet Today 24 PRINT

সিলেট-৬ আসনের প্রার্থী শমসের মুবিন ভোট দিলেন সিলেট-১ আসনে

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সিলেট-৬ আসনের প্রার্থী তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মুবিন চৌধুরী এই আসনের ভোটার নন। তিনি সিলেট ১-আসনের ভোটার।

নগরের আম্বরখানা এলাকায় তার ভোট। রোববার সকালে আম্বরখানা গার্লস হাই স্কুল এন্ড কলেজে তিনি নিজের ভোট প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.