Sylhet Today 24 PRINT

ভোট দিলেন শেখ হাসিনা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজকেন্দ্রে তার ভোট দিয়েছেন। ধানমন্ডি সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট শুরুর পর কেন্দ্রে গিয়ে তিনি তার ভোট দিয়েছেন। এ ছাড়া শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলও ভোটা দিয়েছেন। এ সময় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

জাতীয় সংসদের এই আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফেরদৌস আহমেদ। ফেরদৌসের সঙ্গে এই আসনে মো. বাহারানে সুলতান বাহার-বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন, শাহরিয়ার ইফতেখার-বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ছড়ি, হাজি মো. শাহজাহান (জাতীয় পার্টি) লাঙ্গল, কেএম শামসুল আলম (ন্যাশনাল পিপলস পার্টি) আম প্রতীকে লড়ছেন।

উল্লেখ্য, এই কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.