Sylhet Today 24 PRINT

সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শাহাব উদ্দিন

বড়লেখা প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নৌকার প্রার্থী মো. শাহাব উদ্দিন। তিনি সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বড়লেখা পৌরসভার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন।

সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৫৪২। সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ২৪১টি।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রওশন জাহান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.