Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০২৪

সিলেট-৪ আসনের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেমু সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিকার খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৬টি ভোট কেন্দ্র।

মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ২৬১ জন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৮টা থেকে ১১ টা) এ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গিয়েছে।

এম আহমদ পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল করিম জানান, সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত খুব কম সংখ্যক ভোট পড়েছে।

তিনি আরও জানান, ভোটার সংখ্যা কম হলেও কোন প্রকার সংঘাত সৃষ্টি হয়নি। ভোট কেন্দ্রে সাংবাদিকের ঢুকতে দেয়া হবে না।

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ থানার একাংশ নিয়ে গঠিত সিলেট-৪ আসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.