Sylhet Today 24 PRINT

বড়লেখায় চা বাগানে ভোটারের দীর্ঘ লাইন

বড়লেখা প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০২৪

চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ; শুরু হয়েছে সকাল ৮টায়, শেষ হবে বিকেল ৪টায়। শীতকে উপেক্ষা করে সকাল থেকেই মৌলভীবাজার- ১ আসনের (বড়লেখা-জুড়ী) চা বাগানগুলোর কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো।

বড়লেখার সমনভাগ চা বাগান ও পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে সিলেটটুডের প্রতিবেদক জানান, ভোটগ্রহণ শুরুর আগে থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতও বাড়তে থাকে। এ সময় কেন্দ্রে তাদের দীর্ঘ লাইন দেখা গেছে। কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এই দুই কেন্দ্রে ৪ হাজার ৬০০ ভোটারের মধ্যে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১ হাজার ৫০০ ভোট পড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.