Sylhet Today 24 PRINT

বড় ব্যবধানে জয়ের পথে ইমরান

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জানুয়ারী, ২০২৪

সিলেট-৪ আসনে অনুমেয়ভাবেই বড় ব্যবধানে জিততে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনের জৈন্তাপুর উপজেলার ফলাফল স্থানীয় সূত্রে পাওয়া গেছে। এই পেজেলার ৪৬ কেন্দ্রের ভোটের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী ইমরান আহমদ পেয়েছেন ৫৮ হাজার ৭৮৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল বিএনপির প্রার্থী (সোনালী আঁশ) আবুল হোসেন পেয়েছেন ১ হাজার ২১৯ ভোট। অপর প্রতিদ্বন্দ্বি ইসলামী ঐক্যজোটের প্রার্থী (মিনার) নাজিম উদ্দিন কামরান পেয়েছেন ১ হাজার ১২৬ ভোট।

অবশ্য ভোটের মাঝপথে রোববার দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন আবুল হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.