Sylhet Today 24 PRINT

হেরে গেছেন মাহিয়া মাহি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০২৪

নির্বাচনী প্রচারণায় সাড়া জাগানো চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি হেরে গেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ গোদাগাড়ী তানোর আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন মাহিয়া মাহি। নির্বাচনী প্রচার-প্রচারণায় বেশ সাড়া ফেলেন তিনি। তবে সে তুলনায় ভোটের ফলাফলে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি তিনি।

ফলাফল ঘোষণা শেষে জানা যায়, মাহিয়া মাহি ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ৯ হাজার ৯ ভোট। এই আসনে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজর ৪১৯ ভোট।

মাহিয়া মাহি জানিয়েছেন, ফলাফল মেনে নিয়ে সামনের দিনে এলাকায় সাধারণ মানুষের সেবা করে যাবেন।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী রাজশাহী-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৫৬৪ জন ও পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজর ৬৫৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.