Sylhet Today 24 PRINT

লাখো ভোটের ব্যবধানে জিতলেন মোমেন

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জানুয়ারী, ২০২৪

সিলেট-১ আসনে টানা ২য়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। লাখের অধিক ভোটের ব্যবধানে এবার নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার সিলেট-১ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হলেও ভোটার উপস্থিতি ছিলো তুলনামূলক কম।

যদিও ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন নৌকা প্রতীকে পান ১ লাখ ১৫ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা ফয়জুল হক মিনার প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৯৩ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.