Sylhet Today 24 PRINT

মন্ত্রিসভায় ডাক পেলেন মৌলভীবাজারের আব্দুস শহীদ

নিজস্ব প্রতিবেদক |  ১০ জানুয়ারী, ২০২৪

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বিজয়ীরা ইতোমধ্যে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাদের মধ্য থেকে প্রায় অর্ধশত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী নিয়ে গঠিত হচ্ছে সরকার।

মন্ত্রিপরিষদ গঠনের জন্য বুধবার বিকেল থেকে শপথের জন্য ডাক শুরু হয়েছে।

ইতোমধ্যে সেই ফোন পেয়েছেন মৌলভীবাজার-৪ সংসদীয় (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুস শহীদ।

সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এই তথ্য জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.