Sylhet Today 24 PRINT

ডিয়েগো চিরন্তন: লিওনেল মেসি

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০২০

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করলেন লিওনেল মেসি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে মেসি লিখেছেন, ‘আর্জেন্টিনার প্রত্যেক মানুষ এবং ফুটবলের জন্য অত্যন্ত দুঃখের দিন। তিনি আমাদের ছেড়ে গিয়েছেন। কিন্তু তিনি আমাদের কখনো ছেড়ে যাবেন না।’

২০১০ সালে ম্যারাডোনার সান্নিধ্য পেয়েছিলেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ম্যারাডোনা। সেইবার তার অধীনেই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অংশ নিয়েছিল মেসিরা।

বার্সা তারকা লিখেছেন, ‘ডিয়েগো চিরন্তন। আমি তার সঙ্গে যেসব সুন্দর মুহূর্ত কাটিয়েছি, তা মনের মধ্যে রেখে দেব। তার পরিবার এবং বন্ধুবান্ধবকে সমবেদনা জানাচ্ছি।’

বুধবার ৬০ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরবিদায় নিয়েছেন কিংবদন্তি ফুটবলা ম্যারাডোনা। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.