Sylhet Today 24 PRINT

‘বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন’, লিখলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ফেব্রুয়ারী, ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বসন্তের শুরু আর ভালোবাসার দিনেও এর ব্যতিক্রম হয়নি।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নিজের ভেরিফায়েড পেজে তিনি লিখেন, ‘বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন’। এরপর মুহূর্তেই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়।

স্ট্যাটাসটির সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজের ১৫টি ছবিও পোস্ট করেন।

এ রিপোর্ট লেখার সময় দুপুর আড়াইটা পর্যন্ত ওবায়দুল কাদেরের স্ট্যাটাসটি ২ হাজার ৯০০ মানুষ শেয়ার করেছেন। মন্তব্য করেছেন ৩ হাজার ৫০০ জন।

পোস্টটিতে বিশ হাজারের মত মানুষ লাইক, হা হা ও লাভ রিঅ্যাক্ট দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.