Sylhet Today 24 PRINT

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাব বহুদূর: সাকিব

নিজস্ব প্রতিবেদক |  ১৫ আগস্ট, ২০২১

বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সাকিব লেখেন, ‘শোকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে।’

তিনি আরও লিখেন, ‘১৯৭৫ সালের আজকের এই দিনে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। এই শোককে শক্তিতে পরিণত করে আমরা জাতির পিতার রেখে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো বহুদূর।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.