Sylhet Today 24 PRINT

ছাত্রদের পায়ে কাছে বাংলাদেশের পতাকা, ক্ষুব্ধ তসলিমা নাসরিন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০২৪

ছাত্ররা স্কুল বিল্ডিংয়ের সামনে জোট বেঁধে একটি ছবি তুলেছেন। তবে লক্ষ্যণীয় ব্যাপার হল, সেই ছাত্রদের হাতে ফিলিস্তিনের পতাকা। আর ছাত্রদের পায়ের কাছে বাংলাদেশের পতাকা।

দেশের অভ্যন্তরে চলা নানা ঘটনা নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একের পর এক পোস্ট করে চলেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এবার তিনি দেশের এক স্কুলের ছবি দিলেন। যেখানে দেখা যাচ্ছে সেখানকার ছাত্ররা স্কুল বিল্ডিংয়ের সামনে জোট বেঁধে একটি ছবি তুলেছেন। তবে সেই ছাত্রদের হাতে বাংলাদেশের নয়, ফিলিস্তিনের পতাকা। স্কুলের গায়ে উর্দুতে লেখা একটি ব্যানার। আর ছাত্রদের পায়ের কাছে লুটোচ্ছে বাংলাদেশের পতাকা।

তসলিমা সেই ছবি শেয়ার করে লিখলেন, ‘মনে হচ্ছে সিরিয়ার কোনও স্কুলের ছবি।’

দৃষ্টি আকর্ষণের জন্যে তসলিমা নাসরিন বাংলাদেশের পতাকাকে লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করে দিয়েছেন।

তসলিমা নাসরিন সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে চলা দেশের নানা অসঙ্গতি নিয়ে ফেসবুকে সরব রয়েছেন। কিছুদিন আগে তিনি মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার একাধিকবারের সাক্ষাতের প্রসঙ্গেও লিখেছেন। ওই লেখায় জানিয়েছিলেন, মুহাম্মদ ইউনূস তার বাংলাদেশে ফেরার বিষয়ে আগে সমর্থক ছিলেন। লেখায় প্রফেসর ইউনূসকে তার সেই সাক্ষাতের প্রসঙ্গটি মনে করিয়ে দিয়েছিলেন।

মুহাম্মদ ইউনূসই কেবল নন, পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলেও সরকারের নানা অসঙ্গতি নিয়ে সামাজিক মাধ্যমে সরব ছিলেন এই নির্বাসিত লেখিকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.