Sylhet Today 24 PRINT

জাপানে কুকুর-বিড়ালকে বিষপ্রয়োগে হত্যা, প্রতিবাদ জয়া আহসানের

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০২৪

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনেয়ের পাশাপাশি প্রাণিদের খুব পছন্দ করেন। তার প্রমাণ বিভিন্ন সময়ে দিয়েছেন এই অভিনেত্রী। রাস্তার ক্ষুধার্ত বা আহত কুকুর-বিড়াল পেলেই খাবারের পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। প্রাণির প্রতি তার এই ভালোবাসা নতুন নয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। এবার রাজধানীর জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে বিষপ্রয়োগে করে মেরে ফেলার ঘটনা ঘটিয়েছে। এ বিষয়টি ব্যথিত করেছে জয়াকে।

শনিবার (২৩ নভেম্বর) সকালে জয়া এই বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে একটি ছবিসহ পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়াল বিষ। ছয়টি কুকুর ও একটি বিড়ালকে বিষপ্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণিপ্রেমীসহ বিভিন্ন প্রাণিকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা।’

জয়ার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর অনেকেই এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.