Sylhet Today 24 PRINT

১৪ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডা যাচ্ছেন, জানালেন মার্ক কার্নি

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০২৫

জি–৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডা যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

আগামী ১৫ জুন কানাডার আলবের্তার কানানাস্কিসে বসছে ৫১তম জি–৭ শীর্ষ সম্মেলন।

জি-৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ। ইউরোপীয় ইউনিয়নও জি-৭ এ প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সফরসূচি সম্পর্কে সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন।

বুধবার (১১ জুন) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি লেখেন: "এ সপ্তাহান্তে (১৪-১৫ জুন), কানাডা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে অটোয়ায় স্বাগত জানাবে।

কানাডা এবং যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং দীর্ঘস্থায়ী।

কিয়ার স্টারমারের এই সফর দুই দেশের অর্থনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে, যা উভয় দেশের নিরাপত্তা এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.