Sylhet Today 24 PRINT

‘সাদিক কায়েম পাকিস্তানি’ স্লোগান দেওয়া ঠিক হয়নি, ‘বাকি যা করসি বেশ করসি’: মেঘমল্লার বসু

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০২৫

ছাত্র ইউনিয়নের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেছেন, ‘সাদিক কায়েম পাকিস্তানি’ স্লোগানটি ‘রাজনৈতিকভাবে ইনকারেক্ট’। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই। ইট ওয়াজ বিনিথ মি (হীনবোধ)।

মঙ্গলবার (৫ আগস্ট) দিনগত রাতে তিনি তার ফেসবুক পোস্টে এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামী ছাত্রশিবিরের একটি আয়োজনে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিতদের ছবি প্রদর্শন নিয়ে এদিন সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে বাম ছাত্র সংগঠনগুলো। ওই সময় রাজাকার ও জামায়াত-শিবির বিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা সাদিক কায়েমের বিরুদ্ধেও স্লোগান দেয় তারা। সাদিক কায়েম ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় নেতা।

মেঘমল্লার বসু আরও লেখেন, ‘ভবিষ্যতে এই প্রজন্মের শিবিরের নেতাদের নিয়ে এহেন স্লোগান দেওয়া থেকে বিরত থাকব। কমরেডরাও সচেতন থাইকেন।’

‘বাকি যা করসি বেশ করসি, আরও করব’, যোগ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.