Sylhet Today 24 PRINT

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন সাকিব আল হাসান

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০২৫

আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পরাজয় নিশ্চিত জেনে এদেশকে মেধাশূন্য করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানি হানাদারেরা। বিজয়ের একদিন আগে ১৪ ডিসেম্বর এদেশীয় রাজাকার, আলবদরদের সহযোগিতায় দেশের সূর্যসন্তানদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী।

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘১৪ই ডিসেম্বর—মহান বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে গভীর শ্রদ্ধা। যাঁদের রক্তে লেখা হয়েছে আমাদের স্বাধীনতার ইতিহাস। শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

এরআগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সোশ্যাল অ্যাকাউন্টেও শহিদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হয়, ‘শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গভীর শ্রদ্ধা। তাঁদের ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগে আলোকিত আমাদের স্বাধীন বাংলাদেশ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.