Sylhet Today 24 PRINT

‘আমি আর শ্বাস নিতে পারছি না, আমি ভেতরে’—ফেসবুকে ডেইলি স্টার সাংবাদিকের পোস্ট

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০২৫

"আমি আর শ্বাস নিতে পারছি না। অনেক ধোঁয়া। আমি ভেতরে। তোমরা আমাকে মেরে ফেলছো।"

সামাজিক মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড প্রোফাইলে এই লেখাগুলো পোস্ট করেছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি এই পোস্টটি করেন।

এর আগে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকার ফার্মগেট এলাকায় ডেইলি স্টার কার্যালয়ের দ্বিতীয় তলায় আগুন দেয় হামলাকারীরা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার অনুসারীরা দ্য ডেইলি স্টার অফিসে আগুন দেয়। এ ঘটনায় ভেতরে অনেকে আটকা পড়েন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.