সিলেটটুডে ডেস্ক | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত
রাজধানীর বাংলামোটরে ‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘১৭ বছর ধরে সরকার দলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি!
ভিক্ষা দিন- আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।
চাঁদাবাজির বিকল্প হিসেবে আজ ‘পুনর্বাসন দানবক্স’ চালু করা হবে। সেই প্রকল্পের অংশ হিসেবে আজ বিকেল ৪টায় বাংলামোটরে উন্মুক্ত করা হবে বিশেষ দানবাক্স।
দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন, সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।
স্থান: বাংলামোটর। সময়: বিকাল ৪:০০টা’