Sylhet Today 24 PRINT

রাশেদ খাঁনের কাছে আমির হামজার ‘নারীঘটিত অডিও-ভিডিও’ থাকার দাবি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত-দলীয় সংসদ সদস্য আমির হামজার নারীঘটিত কিছু গোপন ভিডিও এবং অডিও নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন।

রাশেদ খাঁন দাবি করেন, তিনি ওই অডিও ও ভিডিওগুলো ফ্যাক্ট চেকিং বা সত্যতা যাচাই করেছেন এবং সেগুলোর সত্যতা পেয়েছেন। তার দাবি অনুযায়ী, প্রকাশিত অডিওর কথোপকথনে আমির হামজাকে বলতে শোনা যায়— "একদম হুলুস্থুলুস করে ফেলল বিষয়টা, বিষয়টা একটু ঘুলিয়ে পাকিয়ে গেল। আমি আপনাদেরকে এত ক্ষমা চাওয়া, মাফ চাওয়ার পরেও আপনারা বললেন যে কন্ট্রোলে আছে, কিছু হবে না আমার দ্বারা, আপনার কোনো ক্ষতি হবে না। এই যে এখন কী, কোন জায়গায় যেয়ে ঠেকবে ঠিক নাই। উহহহহহহহ্! আপনাদের ওপর আমার কোনো রাগ ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।

কথোপকথনে আরও বলতে শোনা যায়, তো অন্যায় করার পরে অনুতপ্ত হলে তারে মানুষ তো অন্তত মাফ করার কথা। আপনারা ইসলামি মাইন্ডের যদি মানুষ হন। আমি বললাম যদি সুযোগ পাই, লাইনে গেলে, হয়তো সাইফুল স্যারকে সাথে নিয়ে আপনাদের বাড়িতে একদিন যাবো। অ্যান্টি আঙ্কেলের কথা, উনাদের হাত-পা ধরে দরকার হয় মাফ চেয়ে নেবো, এই পর্যন্তই... বলেও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খাঁন জানান, এই ঘটনার পর এখন দেখার বিষয় জামায়াত ইসলামীর পক্ষ থেকে এমপি আমির হামজার বিরুদ্ধে কী ধরনের সাংগঠনিক বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

রাশেদ খাঁনের এমন ফেসবুক পোস্টের পর আমির হামজার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.