Sylhet Today 24 PRINT

আমি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইনি : আসিফ

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ০৪ মে, ২০১৬

সাংবাদিক, লেখক, উপস্থাপক আসিফ এন্তাজ রবি আমেরিকা কিংবা অন্য কোথাও রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন নি বলে জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ এটা নিয়ে গণমাধ্যমকে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন।

আসিফ এন্তাজ রবির ফেসবুক পোস্টের বিস্তারিত-

আমি যুক্তরাষ্ট্র কিংবা পৃথিবীর কোনো রাষ্ট্রের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করিনি।

কাজেই বাংলা ট্রিবিউনের সংবাদটি সত্য নয়।

আমি সকল গণমাধ্যমকে অনুরোধ করবো, এই ইস্যু একটি ভয়ংকর ধরণের সেনসেটিভ ইস্যু। দয়া করে, খবর টুইস্ট করে নিজেদের সাইটের হিট বাড়ানোর চেষ্টা করবেন না।

মানুষের জীবনের চেয়ে মূল্যবান সম্পদ আর কিছুই হতে পারে না। মুখরোচক সংবাদ অনেক বড় দূর্ঘটনার কারণ হতে পারে। দয়া করে মানবিক হোন, দয়া করে, দয়া করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.