Sylhet Today 24 PRINT

‘সামনের দিনগুলোও যেন সুন্দর হয়ে ওঠে’, শবে বরাতে মুশফিকের প্রার্থনা

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ২৩ মে, ২০১৬

‘লাইলাতুল বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রজনীতে আগামী দিনগুলো সুন্দর হয়ে ওঠার কামনা করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিক তার ভেরিফাইড ফ্যান পেজে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, "আজকের রাত আমাদের সবার জন্য অনেক মূল্যবান কারণ এই রাত হল আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়ার একটি বিরাট সুযোগ।"

তিনি আরও লিখেন,  দোয়া করি যেন আল্লাহ্‌ আমাদের সবাইকে ক্ষমা করে দেন ও সামনের দিনগুলোও যেন সুন্দর হয়ে ওঠে। সব কিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.