Sylhet Today 24 PRINT

চলুন সুন্দর বিশ্ব গড়ে তুলি, ঈদ শুভেচ্ছায় সাকিব

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৬

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুভেচ্ছা বার্তায় ভক্তদের উদ্দেশ্যে সুন্দর পৃথিবী গড়ে তোলার আহবান জানিয়েছেন এই ক্রিকেটার।

সাকিব লিখেন, `এই ঈদে, চলুন আরো সুন্দর এক বিশ্ব গড়ে তোলার পথে এগিয়ে যাই। সবাইকে জানাচ্ছি ঈদুল আযহার শুভেচ্ছা, এবং আশা করি আপনার পরিবার আর বন্ধুদের সাথে সুন্দর কিছু সময় কাটাতে পারবেন।`

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.