Sylhet Today 24 PRINT

বাংলায় ঈদ শুভেচ্ছা মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৬

‘সবার জন্য অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’  

শুদ্ধ বাংলায় এই বাক্য বলেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাসের পেজে পোস্ট করা  ভিডিওতে মার্শাকে শাড়ী পরিহিত অবস্থায় দেখা যায়। তার দুই পাশে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা ছিল। শুভেচ্ছা জানানোর সময় ব্যাকগ্রাউন্ডে ছিল মিউজিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.