Sylhet Today 24 PRINT

টিভি পর্দায় সাকিবকে দেখে ভালোবাসার স্পর্শ মেয়ের

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

আহা পিতা, আহা কন্যা; সম্পর্ক বুঝি এমনই হয়! পিতা মাঠে আর কন্যা এখনও কিছু বুঝে ওঠা শিখতে না পারলেও যেখানে পিতার উপস্থিতি সেখানেও বুঝি আছে তারও আবেদন। টেলিভিশনে পিতার ছবি ভেসে ওঠতেই কন্যা ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে এগিয়ে যায় পিতার কাছে।

এমনই এক স্থিরচিত্রের সাক্ষী হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। পিতা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, আর কন্যার এ ভালোবাসা প্রকাশের উপলক্ষকে সামনে নিয়ে আসা পোস্টদাতা সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

স্থিরচিত্র প্রকাশের তারিখ ২৫ সেপ্টেম্বর, ২০১৬; রোববার, রাত ১০টা ৫৩ মিনিট।

আফগানিস্তানের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৭ রানে। ম্যাচ সেরা হয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব ব্যাট হাতে করেছেন গুরুত্বপূর্ণ ৪৮ রান, আর বল হাতে ১০ ওভার বল করে মাত্র ২৬ রানের খরচায় নিয়েছেন ২ উইকেট।

সাকিব আল হাসানের সাক্ষাৎকারের সময়ে টেলিভিশনে সাকিবের মেয়ের ভালোবাসাপ্রকাশের আকুতিভরা এ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় মেয়ে বাবাকে দেখে টিভির স্ক্রিন জড়িয়ে ধরার চেষ্টা করছে।

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির তাঁর ফেসবুক ভেরিফাইড আইডিতে এমন ৩টি ছবি পোস্ট করেছেন রোববার রাতে।

ছবি পোস্ট করে শিশির লিখেন, She has prepared her daddy well alhamdulillah

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.