Sylhet Today 24 PRINT

স্যালুট ভঙ্গিমায় বাংলাদেশকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতেরও

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০১৬

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের উইকেট পেয়ে সাকিব আল হাসানের দেয়া স্যালুট ভঙ্গিমার উদযাপনের আদলে ভাইরাল হয়ে পড়া 'স্যালুট সেলিব্রেশনে' হাজার হাজার টাইগার ভক্তদের মত যোগ দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে বার্নিকাটের 'স্যালুট' দেয়া ছবি পোষ্ট করে টেস্ট জয়ের জন্য তার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় লেখা হয়েছে, "ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন।"

রোববার ঢাকার মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে দুই দিন হাতে রেখেই ইংল্যান্ডকে ১০৮ রানে পরাজিত করে বাংলাদেশ। ওয়ানডেতে অনেকবার হারালেও টেস্টে এটাই প্রথম ইংলিশ বধ। এর আগে চট্টগ্রামে জয়ের খুব কাছাকাছি গিয়ে অল্প ব্যবধানে হেরে গিয়েছিল মুশফিকুর রহিমের দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.