Sylhet Today 24 PRINT

ত্রাণ ফিরিয়ে দেওয়ার যে কি অর্থ সে তোমরা বুঝবে না!

ইমতিয়াজ মাহমুদ |  ১৫ নভেম্বর, ২০১৬

সাঁওতালরা রিলিফের কম্বল চাল ডাল তেল নুন ফিরিয়ে দিয়েছে। দেখো, ছেলেমেয়েরা দেখো। বাঙালী ঘরের নাদুস নুদুস ননী মাখন খাওয়া ছেলেমেয়েরা, দেখো। আত্মমর্যাদা কাকে বলে দেখো। এরা হচ্ছে মানুষ। মেরুদণ্ড বলতে যে মানুষের একটা জিনিস থাকে, সেই জিনিসটা এদের আছে হে। শিখ, ওদের কাছ থেকে শিখে নাও।

ত্রাণ ফিরিয়ে দেওয়ার যে কি অর্থ সে তোমরা বুঝবে না।

সপ্তাহ হয়ে গেল ওরা খোলা আকাশের নিচে। উত্তরে এখন হিম পড়েছে। টেলিভিশনে নিউজপেপারে দেখছি- এই কদিন ওদের ঠিকমত খাবার মিলেনাই। শিশুদেরকে খাবার দিতে পারে নাই। এইরকম কষ্টের মধ্যে আছে- ডিসি এসেছে কম্বল চাল ডাল তেল নুন নিয়ে।

ওরা ডিসিকে ফিরিয়ে দিয়েছে- বাপ দাদার ভিটে কেড়ে নিয়েছ, ভিটে ফেরত দাও, তোমাদের ঐ রিলিফ আমরা চাই না।

আহ, এই জিনিসটা যদি আমাদের থাকতো গো!
[ফেসবুক থেকে]

  • ইমতিয়াজ মাহমুদ : আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.